জনতার অভিযোগে লাইন ক্লোজ করা হলো এএসআইকে - The News Lion

জনতার অভিযোগে লাইন ক্লোজ করা হলো এএসআইকে

 


দি নিউজ লায়নঃ  জনতার অভিযোগে লাইন ক্লোজ করা হলো এএসআইকে। শিলিগুড়ি পুলিশ কমিশনারের নির্দেশে গোটা ঘটনার তদন্তে নামছে মেট্রোপলিটন পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। পুলিশ কর্মীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পুলিশ কমিশনারের দ্বারস্থ জনতা। সংশ্লিষ্ট পুলিশকর্মীকে শনিবার অনির্দিষ্টকালের জন্য লাইন ক্লোজ করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বেশ কয়েক দিন আগে শিলিগুড়ি আশরাফ নগরের কিছু জনগন ভক্তিনগর থানার পুলিশকর্মী এএসআই বিপ্লব দাস এর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হন। তাদের অভিযোগ শিলিগুড়ি আশরফ নগরে মহরমের দিনে পুলিসকর্মীর সম্মুখে ছুরি দেখিয়ে লুঠ করা হয় এক যুবককে।


 এমনটি তাদের অভিযোগ রাতের বেলা সেসময় দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাধে। এলাকার বেশ কয়েকজন যুবক হাতে তলোয়ার আগ্নেয়াস্ত্র নিয়ে তেড়ে আসে। আর সেই সময় সে এলাকায় উপস্থিত ছিল পুলিশ ভ্যানে পুলিশকর্মী বিপ্লব দাস। পুরো ঘটনা তার চোখের সামনে হওয়ার পর কোনরকম সক্রিয় পদক্ষেপ নেননি তিনি। ঘটনার পর এই পুরো বিষয়টি জানিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শৰ্মার শরনাপন্ন হন এলাকা কিছু জনগন। তদন্তে পুলিশের হাতে একটি সিসি ক্যামেরার ফুটেজ এসে পড়ে। সেখানে ঝামেলার সময় দেখা যায় পুলিশকর্মী বিপ্লব দাস কে।


 শহরজুড়ে ভাইরাল হয় সেই ভিডিও ক্লিপ। এরপরই পুলিশ কমিশনার অভিযুক্ত পুলিশকর্মীকে অনির্দিষ্টকালের জন্য লাইন ক্লোজ করেন। এই বিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট জয়টুডু জানান লাইন ক্লোজ করা হয়েছে অভিযুক্ত পুলিশ কর্মীকে। ঘটনা তদন্তে নেমেছে আমরা। যতদিন পর্যন্ত ঘটনা তদন্ত চলবে সে সময় অব্দি ওই পুলিশকর্মী বহিষ্কৃত থাকবেন। পাশাপাশি সেদিনের ঘটনায় অভিযুক্তদের সন্ধানে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে তদন্ত কমিটিতে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে রয়েছেন খোদ পুলিশ কমিশনার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.